বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ.লীগ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে: সাতক্ষীরায় আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইতোপূর্বে আমরা দেখেছি যখনই কোন জনগুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে তখনই আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উসকে দিয়ে আমাদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করেছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য। যদিও অনেক মহল আছে যারা চেষ্টা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে।

আসিফ মাহমুদ বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। এখন থেকে সেটা আমরা আর করতে দেব না। এজন্য এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে, নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের একটি অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারাও সেখানে টাচ করবেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকরণ না হয়, সেজন্য ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব না পড়ে।

সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০