বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুরের ‘স্পিন ফাঁদে’ বাংলাদেশকেই এগিয়ে রাখছেন শান্ত

ডেস্ক রিপোর্ট: সকালে বাংলাদেশ দলের অনুশীলন তখন শুরু হয়েছে কেবল। ব্যাটারদের বেশিরভাগেরই ব্যস্ততা ইনডোরের নেটে।

এ সময় নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ ছিলেন মূল মাঠে। একটি উইকেটে তারা বল করছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের তত্ত্ববধানে।
তাদের বলে কিপিংয়ের প্রস্তুতি সেরে নিচ্ছিলেন লিটন দাস। তার পেছনে দাঁড়িয়ে পুরো চিত্রটা দেখছিলেন নতুন হেড কোচ ফিল সিমন্স। প্রতিপক্ষের জন্য যে ‘স্পিন ফাঁদ’ থাকবে বাংলাদেশের, তার একটা আগাম বার্তাও যেন পাওয়া গেল এতে।

পরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, মিরপুরে যেমন উইকেট থাকে; এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকবে তেমনই। সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশের স্পিনাররা তাই তৈরি হচ্ছেন তেমন লড়াইয়ের জন্য। তারা যে আলাদা গুরুত্ব পাবেন, তাও জানিয়েছেন অধিনায়ক।

তিনি বলেন, ‘স্পিনারদের বাড়তি ভূমিকা তো থাকবেই, সবসময় যেটা থাকে, অতীতেও দেখেছি। অতিরিক্ত কিছু আশা করছি না। অতীতে যেভাবে বল করেছে স্পিনাররা সেভাবেই বল করবে। প্রক্রিয়া যেন ঠিক থাকে। প্রতিটি বল যেন দলের জন্য করি। বাড়তি কোনো কিছু চাই না স্পিনারদের কাছ থেকে। ২০ উইকেট নেওয়া প্রক্রিয়ার ব্যাপার। প্রক্রিয়া ঠিক রাখলে ভালো ফলাফল করা সম্ভব। ’

মিরপুরের উইকেট কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘জয়ের জন্যই খেলব, উইকেট দেখেছি। মিরপুরের উইকেট যেমন হয় ওরকমই। এর বাইরে কিছু বলতে পারব না। সবার মিরপুরের উইকেট সম্পর্কে ধারণা আছে। ’

দক্ষিণ আফ্রিকা দলের কেউই এর আগে বাংলাদেশে টেস্ট খেলেননি। টেম্বা বাভুমার অভিজ্ঞতা থাকলেও তিনি প্রথম টেস্টে খেলতে পারছেন না চোটের কারণে। এমন অনভিজ্ঞ দলের বিপক্ষে ভালো কিছু করার বার্তাই দিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘ওরা অভিজ্ঞ দল না ঠিক আছে, তবে তারা ভালো দল। আমরা সর্বশেষ ৪ টেস্টের দুটি জিতেছি, দুটি হেরেছি। পঞ্চাশ ভাগ জয়ের হার। ভারতে ভালো খেলিনি। দল খুব ভালো অবস্থানে আছে, বিশেষ করে টেস্ট দল। ’

‘হোমে আমরা সবসময় ভালো করি। আমাদের যে বোলিং অ্যাটাক বা ব্যাটাররা আছে, পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো টেস্টই হবে। দুই দলের জন্যই চ্যালেঞ্জ হবে। যারা সেশন বাই সেশন ভালো খেলবে তারাই জিতবে, তবে আমি অবশ্যই বাংলাদেশ দলকে একটু এগিয়ে রাখব। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!