বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত

ডেস্ক রিপোর্ট: খুলনায় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ (২০-২৬ অক্টোবর)’ উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে ও ইউনিসেফের সহায়তায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে নানা স্লোগান দেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করেন।

পরে ‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সিসা দূষণের মাত্রা ভয়াবহ হলেও জনসচেতনতা ও নীতিনির্ধারণী পদক্ষেপ অপর্যাপ্ত। গবেষণা বলছে, দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রায় সিসা রয়েছে, যা তাদের বুদ্ধিমত্তা ও শারীরিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়া, প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগের ঝুঁকি এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে।

বক্তারা আরও বলেন, সিসা দূষণের ফলে দেশের অর্থনীতিতে বছরে প্রায় ২৮,৬৩৩ মিলিয়ন ডলারের ক্ষতি হয়, যা জিডিপির ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত ঘাটতির কারণ।

এসময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ রোধে কঠোর মনিটরিং, অবৈধ সিসা ব্যাটারি কারখানা বন্ধ এবং সিসা দূষণ প্রতিরোধে নতুন আইন প্রণয়নসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০