বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচনে রশিদ সভাপতি, বাদশা সম্পাদক নির্বাচিত

Oplus_131072

মেহেদী হাসান শিমুল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ০৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ব্রহ্মরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ৬৩১জন ভোটারের মধ্যে ৬১৩জন ভোট দেন।

ভোট গণনা শেষে রাত ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মাও. আব্দুস সবুর।

নির্বাচনে হরিণ প্রতীকে ৩৬১ ভোট পেয়ে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা বাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১৯৮ ভোট।

সহ-সভাপতির দুটি পদে  ছলেমান সরদার চেয়ার প্রতীকে ৩৯৪ ভোট  ও মনিরুল ইসলাম আনারস প্রতীকে ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে শেখ বাদশা তালা প্রতীকে ২৬৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হোসেন মোরগ প্রতীকে ২২৯ ভোট ও মুকুল হোসেন ফুটবল প্রতীকে ৭৭ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে এস এম কাজল ডাব প্রতীকে ৩৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান মই প্রতীকে ১৯৮ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম খোকন মাছ প্রতীকে ৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিরুল ইসলাম কলস প্রতীকে ভোট পেয়েছেন ২৪১ ভোট।

প্রচার সম্পাদক পদে আম প্রতীকে ৩৪৯ পেয়ে মামুন হোসেন জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদ্দাম হোসেন মাইক প্রতীকে ভোট পেয়েছেন ২০৫টি।

স্বাস্থ্য সম্পাদক পদে আব্দুল কুদ্দুস হাতি প্রতীকে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সবুজ গাজী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট।

এছাড়া কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবলু এবং সদস্য পদে যথাক্রমে মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ বাবর আলী, রবিউল ইসলাম ও আব্দুস সালামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাকির হোসেন আফিল, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন শামীম সানা ও মোস্তাক আহমেদ।

ভোট গ্রহণকালে নির্বাচন পরিদর্শনে আসেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ।

এছাড়াও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন আয়োজন কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম নান্টা, সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন বাবু, মোঃ খুরশিদ আলম, মোঃ আব্দুল হাকিম, মোঃ আবু হাসান, সুবীর সাহা, আনারুল ইসলাম, নিখিল আঢ্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১০

রামিসা হত্যা মামলার রায় রোববার

১১

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১২

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৩

ব্যাংক ঋণে চলছে সরকার

১৪

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৫

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৬

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৭

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৮

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৯

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705