বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বসতঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় শ্যামনগর উপজেলা কৃষকলীগের সম্পাদক আনিছ গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের ধুমঘাট পল্লীতে তাণ্ডব চালিয়ে একাধিক বসতঘর ভাঙচুরসহ লুটপাটের মামলায় কৃষক লীগ নেতা আনিছুর রহমান আনিচকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আনিছুর রহমান শ্যামনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক।

রবিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা সদরের নকিপুর বাজার থেকে শ্যামনগর থানার উপ-পরিদর্শক মুহিদ হোসেন তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তরকৃত আনিছ নকিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

শ্যামনগর থানা পুলিশ জানায়, ২০১৬ সালে সরকার দলীয় নেতাকর্মীরা উপজেলার ঈশ্বরীপুরের ধুমঘাট পল্লীতে তাণ্ডব চালায়। এসময় মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সফিকুল ইসলামসহ তার পরিবারের একাধিক সদস্যের বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। উক্ত মামলার আসামি হওয়ায় আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর জানান, উপজেলার ঈশ্বরীপুরের ধুমঘাট পল্লীতে তাণ্ডব চালিয়ে একাধিক বসতঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০