বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৪, ২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘ঘরে বাইরে অনলাইনে নারী থাকুক নিরাপদ স্থানে’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশন এর সুশীল প্রকল্পের আওতায়
এসব কর্মসূচির আয়োজন করে।

সকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সাইকেল র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। বক্তব্য রাখেন বিটনিক এর ফাহিমুর রহমান ও খালেদ সাইফুল্লাহ চৌধুরী, ভূমিজ ফাউন্ডেশনের মহাদেব দাস, শ্যামল চৌধুরী, তারেক সরকার ও ভূমিজ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

এসময় নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ পাঠ করানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০