বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঝ পারুলিয়াকে ‘আদর্শ গ্রাম’ ঘোষণা করলেন ডিসি মোস্তাক আহমেদ

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়াকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পারুলিয়া সাগর শাহ (এসএস) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, যেসকল বৈশিষ্ট্য থাকলে কোন গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করা যায় তার সবগুলোই এখানে বিদ্যমান। উল্লেখযোগ্য বলতে স্কুল, কলেজ, মাদরাসার সংখ্যা ও শিক্ষার মান, মৎস্য ও কৃষিখাত, ভালো যোগাযোগ ব্যবস্থা, সমৃদ্ধ ক্রীড়া খাত, সরকারের সিভিল প্রশাসন ও ডিফেন্সে চাকুরীজীবীর সংখ্যা, স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা, বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের এরিয়া প্রোগ্রাম ও স্বেচ্ছাসেবী সংস্থার কার্যপরিচালনার অফিস, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়া রাজনৈতিক নেতৃবৃন্দের বাসস্থান এবং তুলনামূলোক কম বেকারত্বের হারকে প্রাধান্য দিয়ে মাঝ পারুলিয়া গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে বিবেচনা ও সরকারিভাবে নথিভুক্ত করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মো. সফিকুল আহমদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি মো. হযরত আলি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, জামায়াতের সাবেক জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০