বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ ডিসেম্বর ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনলাইন ভূমি সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ!

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: অনলাইন ভূমি সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গত ২৫ নভেম্বর থেকে বন্ধ রয়েছে অনলাইন ভূমি সেবা। এতে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না কেউ। ফলে জমি রেজিস্ট্রি, খাজনা, খতিয়ান উত্তোলন, ব্যাংক লোন, রাজস্ব আয় ও মিউটেশনসহ বিভিন্ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী নৌ-বাহিনীতে কর্মরত আব্দুল মান্নান নামের এক ব্যক্তি জানান, তার ১৭ শতাংশ বিক্রির জন্য জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করা খুব জরুরি ছিল। কিন্তু এক সপ্তাহ ধরে চেষ্টা করেও কর দিতে পারেননি। ফলে প্রতিশ্রুতি অনুযায়ী ক্রেতাকে জমি রেজিস্ট্রি করে দিতে না পেরে ছুটি শেষ করে মিশনে দেশের বাইরে চলে যেতে হচ্ছে তাকে।

কৈখালী এলাকার মোশাররফ হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, আমার ছেলে বিদেশে যাবে। এজন্য জমি বিক্রি করতে চাই। কিন্তু জমির খাজনা দিতে পারছি না। এ কারণে আমার ছেলের বিদেশে যাওয়া আটকে আছে।

আরেক ভুক্তভোগী হাফিজুর রহমান বলেন, আমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছে। তার চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন। জমি বিক্রি করে সেই টাকা দিয়ে চিকিৎসা করার কথা হলেও জমির খাজনা দিতে না পারায় মিউটেশন হচ্ছে না। আর জমির মিউটেশন না হলে ওই জমি বিক্রিও করাও সম্ভব হচ্ছে না।

শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বিদেশ কুমার ঘোষ (মন্টু) জানান, যাদের হালনাগাদ ভূমি উন্নয়ন কর রয়েছে শুধুমাত্র তাদের জমি রেজিস্ট্রি হচ্ছে। তবে সেটি খুবই সামান্য। তবে হালনাগাদ ভূমি উন্নয়ন কর না থাকার কারণে আমরা অনেকের রেজিস্ট্রি করতে পারছি না। যার ফলে রাজস্ব আয় হচ্ছে না।

শ্যামনগর ভূমি অফিসের কর্মরত পেশকার মেহেদী হাসান জানান, নভেম্বরের ২৬ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে নতুন সফটওয়্যার কাজ চলছে। এ কারণে অনলাইনের কার্যক্রম স্থগিত হয়ে আছে। যা চলতি মাসের ১ তারিখ সকাল সাড়ে নয়টায় চালু হওয়ার কথা। কিন্তু সেখান থেকে প্রায় দুই সপ্তাহ পেরুলেও এখনো সেবাটি চালু হয়নি। বিগত দিনে কাগজে-কলমে রিসিট দেওয়া হতো। বর্তমানে অনলাইনভিত্তিক হওয়ার কারণে এখন তা সম্ভব না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, কয়েকদিন যাবৎ ভূমি উন্নয়ন করের সফটওয়্যারের কাজ চলমান থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে। সমস্যাটি শুধু আমাদের এলাকায় নয়, এটা পুরা বাংলাদেশের সমস্যা। আশা করি খুব শীঘ্রই সেবাটি চালু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!