বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদের রক্তে লিখিত সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: শহীদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধান বাতিল করার চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।

ছাত্র-জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা জানিয়ে মির্জা আব্বাস বলেন, শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে।

তিনি বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে। তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা।

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে।

এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা ভাবে না। বিএনপির ভাবনা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে। ১৭ বছর আন্দোলন কাজে লাগে নাই এটা বলা ভুল। ভবন নির্মাণের সময় নিচ থেকেই শুরু হয়, ওপর থেকে নয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনও তেমনভাবে হয়েছে। অনেকে অনেক কিছু বলছেন, যা ঠিক নয়।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন চায়, ভোটাধিকার চায়। জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!