বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাবসায় অবৈধ ডাম্পার ট্রাক্টরে মাটি বহন, দুর্ভোগ চরমে, দুর্ঘটনার শংকা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে অবৈধ ডাম্পার ট্রাক্টরে কাদা-মাটি বহন করায় স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একই সাথে সংকীর্ণ রাস্তায় ডাম্পার ট্রাক্টরের বেপরোয়া চলাচল বড় ধরনের দুর্ঘটনার শংকা তৈরি করেছে।

গ্রামবাসীর অভিযোগ, দিনভর ডাম্পার ট্রাক্টরের চলাচলে স্থানীয়দের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে, রাস্তায় কাদামাটি পড়ায় চলাচলে প্রতিনিয়ত বিপদের মুখে পড়তে হচ্ছে। আবার কাদা শুকালে ধুলোয় আচ্ছন্ন হয়ে উঠছে গোটা এলাকা।

এলাকাবাসী জানান, কয়েকটি পুকুর ভরাট করার জন্য অবৈধ ডাম্পার ট্রাক্টরে করে গত কয়েকদিন ধরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দিনরাত মাটি বহন করছেন। এর ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। একদিকে যেমন রাস্তা ধুলায় ভরে যাচ্ছে, তেমনি অন্যদিকে কাদা-মাটি পড়ে গ্রামবাসীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যেসব বাড়ি রাস্তার পাশে তারা বেশি ভোগান্তিতে পড়ছেন। এছাড়া দ্রুতগামী ট্রাক্টরের কারণে দুর্ঘটনার শংকা তৈরি হচ্ছে। বিশেষত ছোট ও সংকীর্ণ রাস্তার ওপর এ ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মোঃ মুশফিকুর রহমান বলেন, ডাম্পার ট্রাক্টরে করে মাটি বহনের সময় রাস্তার উপর মাটি ফেলার কারণে সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর পড়ে থাকা ধুলাবালি ও কাদা একত্রিত হয়ে আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

তিনি আরও বলেন, ট্রাক্টর চলাচলে পরিবেশ ও শব্দদূষণও বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয়দের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হচ্ছে।

এদিকে, ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসী সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সে অভিযোগের অনুলিপি লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি।

মাটি বহনকারী ঠিকাদার রাজা বলেন, উপজেলা প্রশাসন থেকে লোক এসে মাটি বহনের বিষয়টি দেখার দায়িত্ব লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দিয়েছেন। চেয়ারম্যান সাহেব আমাদের বলেছেন গাড়ি ধীরে চালাতে এবং কারও কোন অসুবিধা না হয় সেভাবে মাটি বহন করতে।

বিষয়টি জানার জন্য লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমের কাছে ফোন করা হলে তিনি বলেন, আমি কাউকে মাটি বহনের জন্য বলিনি। আর মাটি বহনের বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। তিনি আরো জানান, উপজেলা থেকে অভিযোগের কপি আমি এখনো পায়নি। আগামীকালকেই ওই কাজ বন্ধ করে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!