বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ ডিসেম্বর ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রশিবির সহযোদ্ধার ভূমিকায় ছিল : সারজিস

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থেকে সহযোগিতা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

সারজিস বলেন, কেউ কোনো দিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশে শুধু সময়ের ব্যাপার। আমাদের জায়গা থেকে সবসময় স্পষ্টভাবে কথা বলতে চাই। বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেড (ক্ষমতায় থাকতে ঝুঁকিপূর্ণ মনে করেছেন) মনে করেছে তাদেরই নানা উপাধি, তকমা দিয়ে ব্লেইম গেম খেলায় মেতে উঠেছিল। এই গেমে অনেক নিরপরাধ মানুষকে জীবন বলি দিতে হয়েছে। এমনকি শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেড মনে করে তাদের হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক আরও বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরসহ এমন অনেক ব্যক্তি ও সংগঠন ছিল যাদের খুনি শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে একটা কথায় বলতে চাই, আপনারাসহ (জামায়াত-শিবির) অনেককেই খুনি শেখ হাসিনা যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০