বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩১ ডিসেম্বর ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে নির্বাচন: সভাপতি সাহেব আলী, সম্পাদক রবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় উৎসবমূখর পরিবেশে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপেতা সরকারি প্রাইমারি স্কুল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৩টায়।

নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাহেব আলী ২৭০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ (মাজেদ) পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম (রবি) ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৭০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী আসাদুজ্জামান সাগর ২৬ ভোট ও আব্দুস সালা পেয়েছেন ৩২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শুকুর আলী খোকন ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আলম খান পেয়েছেন ১৪০ ভোট। এছাড়া ডাক্তার আতিকুজ্জামান ১৩০ ভোট ও নাসির উদ্দিন পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচনে যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও সিরাজুল ইসলাম।

নির্বাচন পর্যবেক্ষণ করেন শার্শার সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইদ্রিস মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১০

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১১

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১২

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৩

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

১৪

বিশ্বকাপ খেলতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান দল

১৫

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৬

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

১৭

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার জেনেভায় শান্তিচুক্তি

১৮

ব্রাজিলের পর কুরাসাও, বিশ্বকাপে আবার জার্মানির ৭ গোল

১৯

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

২০