বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন

ডেস্ক রিপোর্ট: ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সাতক্ষীরা পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম।

পরে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সদস্য শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায় এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কেএম শরিফ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।

আরও বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সালেহা আক্তার, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দীপালোক একাডেমির পরিচালক সাংবাদিক বরুণ ব্যানার্জী, কবি ও গীতিকার প্রাণকৃষ্ণ সরকার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, নবধারা একাডেমির পরিচালক কামরুল ইসলাম, কবি ও আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ, মনিরুজ্জামান ছট্টু, ইমরোজ, মোহাম্মাদ মনিরুজ্জামান, কবি ও শিক্ষক দিব্যানন্দ কুমার সরকার, সাংবাদিক প্রতাপ সিং, রুবেল হোসেন, তাহিয়াতুল হক মুকুল প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিগত ২ বছরের আয়-ব্যয় এর তথ্য বিবরণী পেশপূর্বক অডিট কমিটি গঠন করা হয় এবং জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এরপর জেলা সংসদের সহ-সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সংসদের প্রস্তাবিত কমিটির তালিকা কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায় এর কাছে হস্তান্তর করেন আবু আফ্ফান রোজবাবু।

পরবর্তীতে সকলের সম্মতিক্রমে যাচাই-বাছাই শেষে আগামী ২ বছরের জন্য শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি, সুরেশ পাণ্ডেকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উদীচী সাতক্ষীরা জেলা সংসদের কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল হোসেন, আবু আফফান রোজবাবু ও চৈতালি মুখার্জি। সহ-সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন ও তামান্না জাবরিন। কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মুন্না। সম্পাদকম-লী ফারজানা রুবি মুক্তি, মৃত্যঞ্জয় কুমার বিশ্বাস, কর্ণ বিশ্বাস, বিউটি চক্রবর্তী ও মনিরুল ইসলাম। নির্বাহী সদস্য আ: সবুর বিশ্বাস, কাজী মাসুদুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, এসএম হাবিবুল হাসান, সালেহা আক্তার, মোঃ আজিজ, শান্তি গোপাল চক্রবর্তী, লিয়াকত আলি ও কো-অপ্ট সদস্য দুজন।

পরে কেন্দ্রীয় প্রতিনিধি সুখেন রায় ও কে এম শরিফ সকলকে শপথ বাক্য পাঠ করান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০