বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারুণ‍্যের উৎসব উদযাপনে শ্যামনগরে আনন্দ র‌্যালি

সুলতান শাহাজান, শ্যামনগর: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত র‌্যালিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এছাড়া বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ পিঠা উৎসব ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়। একইভাবে তারুণ্যের উৎসব পালনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও এলাকা ভিত্তিক ধর্মীয় ও কাওয়ালী প্রতিযোগিতাসহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!