বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ জানুয়ারি ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট: কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।

রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালোন্দ এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

যাত্রীদের অভিযোগ, ১৫ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন-কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আছেন। প্রত্যেক যাত্রীকে খাদ্য পানি ও অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে।

বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!