বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জানুয়ারি ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাজী ব্রিকসের অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

oplus_2

সুলতান শাহাজান/বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের হাজী ব্রিকসের অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে মোঃ মুনসুর কাগুচি (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার খানপুর কাগুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোঃ মুনসুর কাগুচি উপজেলার খানপুরের ইছাকুড় গ্রামের কাগুচি পাড়া এলাকার মৃত আলী বক্সর ছেলে।

স্থানীয় রাশেদুল ইসলামসহ অন্যরা জানান, মুনসুর কগুচি ভোরে ওই ইট ভাটার পাশে তার একটি ফসলি ক্ষেত পরিচর্যা করতে যান। এসময় মাঠের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্যামনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের খবর দিলে তারা এসে মৃত অবস্থায় মুনসুর কাগুচিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

জানা যায়, ওই ইটভাটায় বৈদ্যুতিক মটরসহ অন্যান্য কাজের জন্য তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেয়া ছিল। যার কিছু অংশ মুনসুর কগুচির ফসলি ক্ষেতের মধ্য দিয়ে গেছে। পাশাপাশি ওই ক্ষেতের মধ্যে থাকা তারের কিছু অংশে ছিদ্র করে একটি জিআই তার মাটিতে লাগানো ছিল। ওই অংশের সাথে মুনসুর কগুচির শরীর স্পর্শ করার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিহতের ছেলে আকবর হোসেন জানান, হাজী ব্রিকসের পাশে তাদের ৪০শতক জমি নিয়ে ভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল। একারণে তারা নানা সময়ে ফসলের ক্ষতি করে আসছিল। কিছুদিন আগে তাদের জমির উপর দিয়ে ভাটামালিক বৈদ্যুতিক সংযোগের জন্য তার নিয়ে যায়। প্রতিদিনের মত সকালে আব্বা জমিতে কাজ করতে যায়। সেখানে গিয়ে ওই তারের মাধ্যমে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে আকবর হোসেন বলেন, আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, নিহত মুনসুর কগুচির ভাতিজা মোঃ শহিদুল ইসলাম জানান, এটা একটি পরিকল্পিত হত্যা। ভাটার মালিক শেখ মোস্তক আহমেদ ও স্থানীয় রবিউল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের একটি বিরোধ চলে আসছে। সেই ঘটনায় তার চাচা ও সে নিজেও রবিউল ইসলামের পক্ষের সাক্ষী। কয়েকদিনের মধ্যেই তাদের ওই জমিজমা সংক্রান্ত মামলা আদালতে সাক্ষী দেওয়ার কথা ছিল বলে জানান শহিদুল ইসলাম।

এ বিষয়ে ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় উৎসুক জনতা হাজী ব্রিকসের অফিসঘরসহ মাটিকাটা ভেকু (স্কেবেটর মেশিন) ভাঙচুর করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

২

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

৩

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

৪

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

৫

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৬

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৭

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৮

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৯

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

১০

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

১১

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

১২

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১৩

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১৪

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১৫

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৮

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৯

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

২০