
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের পূর্বে পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাড. আ. সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও পৌর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা মোড়ল।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, অ্যাড. সাইফুদ্দিন সুমন, মজিদ গোলদার, শেখ আনারুল ইসলাম, প্রনাব কান্তি মন্ডল, আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, আবু মুছা, মেসের আলী সানা, মাস্টার মুজিবর রহমান, আবুল কাশেম সরদার, সায়েদ আহমেদ, আনারুল গাজী, এসএম মোহর আলী, প্রভাষক মনিরুল ইসলাম, হাফেজ আবু মুসা বি এম আকিজ, আজহারুল ইসলাম, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, মারুফুল হক প্রিন্স, শামসুজ্জামান, শহিদুর রহমান শহিদ, আরিফুল ইসলাম, জামিনুর রহমান রানা, কামাল হোসেন, সাইদ আলী, নাজমুল হুদা প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ আবু মুছা।
মন্তব্য করুন