বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ধসে পড়ল কলেজ ভবনের ছাদ

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে কপোতাক্ষ নদের তীরবর্তী গাজী আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের ছাদ শুক্রবার (১৭ জুলাই) ধসে পড়েছে। তবে, সাপ্তাহিক ছুটি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, দীর্ঘ ৮ বছর ধরে পরিত্যক্ত ঘোষিত জরাজীর্ণ এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চলছিল নবম, দশম ও একাদশ শ্রেণীর পাঠদান। টানা কয়েকদিনের বৃষ্টিতে ছাদ ধসে পড়ার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল দোতলা ভবনটির অবস্থা অত্যন্ত কঙ্কালসার। শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের অধীনে ১৯৯৫ সালে ভবনের প্রথম তলা এবং ২০০১ সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্তু আইলা, ইয়াস ও রিমালের মতো একের পর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে বারবার লোনা পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে ভবনটি দ্রুত কার্যক্ষমতা হারায়। বর্তমানে ভবনটির দরজা, জানালা ও দেয়ালের অস্তিত্ব বলতে কিছুই নেই। চারদিকের পিলার ও ছাদ ফেটে রড বেরিয়ে এসেছে। এর আগেও ছাদের পলেস্তারা খসে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় একটি ছোট টিনশেড ঘরে গাদাগাদি করে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।

বিদ্যালয়ের শিক্ষক মোঃ রবিউল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে আমাদের বা শিক্ষার্থীদের কারোরই পাঠদানে মন বসে না। টিনশেডের অল্প জায়গায় এত শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস করাতে চরম হিমশিম খাচ্ছি।

স্থানীয় বাসিন্দা দ্বীন মোহাম্মদ জানান, এই বিদ্যালয়ের শিক্ষার মান একসময় অত্যন্ত ভালো ছিল। কিন্তু ভবনের এই বেহাল দশার কারণে অভিভাবকরা আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। ফলে বিদ্যালয়টি এখন ছাত্রশূন্য হওয়ার উপক্রম হয়েছে।

ঝুঁকি এড়াতে ও নতুন ভবনের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান শিক্ষকরা।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল হায়দার ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করতে এই ভবন দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা জরুরি। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত জানানো হলেও এখনো কোনো সুফল মেলেনি।

কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ভবনের জরাজীর্ণ অবস্থার কথা স্বীকার করে বলেন, এখানে নতুন ভবন আশু প্রয়োজন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নতুন একটি ভবন বরাদ্দের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গাজী আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি। আশা করছি খুব দ্রুতই এখানে নতুন স্কুল ভবন ও সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় জুলাই যোদ্ধা আসিফের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

প্রাথমিকে বদলিতে বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ শর্ত

বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে মরক্কো, লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ ফাইনাল

আগস্ট মাসে পরীক্ষামূলক প্রবাসী কার্ড চালু, মিলবে ১০ সুবিধা

বিশ্বকাপের ফাইনালে থাকছে বিশ্বখ্যাত তারকাদের চোখ ধাঁধানো ঝলক

নওয়াপাড়া ও বুধহাটায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১০

বর্ষায় পাইকগাছার আমিরপুর সড়কে চরম দুর্ভোগ

১১

কয়রায় ধসে পড়ল কলেজ ভবনের ছাদ

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু

১৩

এসএসসির ফল পেতে লাগবে আরও ৮-১০ দিন

১৪

সুন্দরবনে অভিযান, ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে মাঠে লামলেন জেলা প্রশাসক, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৬

পানি অধিকার নিয়ে ছায়া সংসদ, উপকূলের বাস্তবতা তুলে ধরলেন তরুণরা

১৭

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার

১৮

সাতক্ষীরার ৭ নদ-নদীর দখলদার ৩০২ জনের তালিকা প্রকাশ

১৯

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

২০
error: Content is protected !!