বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ষায় পাইকগাছার আমিরপুর সড়কে চরম দুর্ভোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর এলাকার একটি ইটের সড়ক এখন যেন শুধু নামেই ইটের রাস্তা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের অধিকাংশ ইট হারিয়ে গেছে। কোথাও ইট মাটির নিচে চাপা পড়েছে, কোথাও খাদ বা রাস্তার কিনারে ছিটকে পড়ে আছে। ফলে সড়কটি এখন কার্যত কাঁচা রাস্তায় পরিণত হয়েছে।

চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সুন্দরবন সংলগ্ন অবহেলিত উপকূলীয় জনপদ গড়ইখালীতে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও উন্নত সড়ক যোগাযোগ না থাকায় উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

গড়ইখালী-সুড়িখালী প্রধান সড়কের গার্লস স্কুলসংলগ্ন চৌরাস্তা মোড় থেকে মুনির বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি আমিরপুর, হোগলারচক, বাইনবাড়িয়া, কুমখালী, ভাগবা ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের পথ। এর মধ্যে চলতি বছরে মাত্র ১ কিলোমিটার সংস্কার করা হলেও বাকি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বহু বছর আগে ইটের সোলিং করা হলেও এরপর আর কোনো কার্যকর সংস্কার হয়নি। ফলে অধিকাংশ ইট সরে গেছে বা মাটির নিচে দেবে গেছে। বর্ষা এলেই ইটের সড়কটি কাদাময় ও ঝুঁকিপূর্ণ রাস্তায় পরিণত হয়।

আমিরপুর গ্রামের বাসিন্দা জোগেশ মণ্ডল বলেন, রাস্তা সংস্কারের জন্য বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং কৃষক সবাই দুর্ভোগে পড়ছেন। ভ্যান, ইজিবাইক, নসিমন-করিমন চলতে না পারায় কৃষিপণ্য বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। এতে স্থানীয়রা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সর্বোপরি, দ্রুত সড়কটি কার্পেটিংসহ স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন, পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার করা হচ্ছে। আমিরপুর সড়কটিও সংস্কারের পরিকল্পনায় রয়েছে।

উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, আমি নিজে সড়কটি পরিদর্শন করেছি। এর বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। খুলনা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সড়কটির জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে সেটি অনুমোদন পায়নি। এরপরও যেকোনো উপায়ে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০