বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

oplus_0

ডেস্ক রিপোর্ট: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ ও তারুণ্য মেলা উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য শোভাযাত্রা, ৮ দলীয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর মধ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের সম্মুখ দিয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ব্রহ্মরাজপুর ইউপির চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী। শোভাযাত্রায় অংশ নেন ব্রহ্মরাজপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, ইউপি মেম্বর মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল হাকিম, মোঃ লুৎফর রহমান শেখ, আফরোজা খাতুন, নূরুন্নাহার, ময়না খাতুন, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, অরুণ কুমার মন্ডল, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, শাহানারা খাতুনসহ ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গ্রাম পুলিশগণ। শোভাযাত্রার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শোভাযাত্রার উদ্বোধনকালে বক্তারা বলেন, তারুণ্য দীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। তরুণরাই আগামীতে দেশের হাল ধরবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই মৌলিক অধিকার নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ। অর্থনৈতিকভাবে দেশ হবে সমৃদ্ধিশালী। যেখানে থাকবে না কোন বৈষম্য। থাকবে না দমন-পীড়নের কোনো রাজনীতি। দেশ হবে জনগণের। আইন, বিচার ও শাসন বিভাগ হবে ন্যায়নিষ্ঠ। প্রতিষ্ঠিত হবে সার্বজনীন মানবাধিকার। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ। দেশের ৬ কোটি তরুণের ১২ কোটি হাতের কোমলস্পর্শে গড়ে উঠুক শান্তি-সম্প্রীতির নতুন বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!