বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সাবেক এমপি বাবু ও দু্ই চেয়ারম্যানসহ ১১ পুলিশ সদস্যের নামে মামলা

কয়রা (খুলনা) প্রতি‌নি‌ধি: খুলনার কয়রায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ ইউনিয়ন প‌রিষদের দুই চেয়ারম‌্যান ও তিন পু‌লিশ কর্মকর্তার নামে মঙ্গলবার (১৪ জানুয়া‌রি) আদালতে মামলা হয়েছে। মামলা নং সিআর ২৭/২৫।

মিথ্যা মামলায় হয়রা‌নি, ভয়ভী‌তি দে‌খিয়ে চাঁদাবাজি ও লুটপাটের অ‌ভিযোগে কয়রা
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৮ জনকে আসা‌মি করে মামলা‌ দায়ের করেন কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের স‌রিষামুট গ্রামের বা‌সিন্দা মোঃ নূরুল ইসলাম‌।

মামলার অন্যান্য আসা‌মিরা হলেন, উপজেলার কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুস সামাদ গাজী, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আব্দুস সাত্তার পাড়, উপ-পু‌লিশ প‌রিদর্শক মোঃ সালাউদ্দিন, এএসআই আশরাফুজ্জামান ও না‌সির উদ্দিনসহ আট পু‌লিশ সদস্য।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বি‌ভিন্ন সময়ে বাদীর নিকট চাঁদা দাবি করতো এবং হুম‌কি দিত। মামলায় জ‌ড়িত থাকা পু‌লিশ সদস‌্যরা নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা গ্রহণ করতো।

বাদীর আইনজী‌বী অ্যাড. আবু বকর সি‌দ্দিক বলেন, মামলাটি আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!