
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রার মুন্ডা কমিউনিটি পরিদর্শন করেছে জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি দল।
বুধবার (১৫ জানুয়ারি) তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এসময় তারা মুন্ডা সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে ছিলেন জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তোমাকো উচিয়ামা, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, জেজেএস প্রস্তুুতি প্রকল্প শাপলা নীড়ের মোঃ আনিসুজ্জামান, প্রকল্প ম্যানেজার আব্দুল মালেক, এটিও এস এম এ মজিদ, ক্লাব প্রতিনিধি মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান আশিক প্রমুখ।
মন্তব্য করুন