বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় তারুণ্যের পিঠা উৎসব

বেনাপোল প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের শার্শায় বসে দিনব্যাপী তারুণ্যের পিঠা উৎসব।

বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পিঠা উৎসবে অর্ধ শতাধিক স্টলে জামাই বরণ পিঠা, জিরা পিঠা, পাটিসাপটা ও তালের পিঠাসহ শতাধিক পিঠার সমাহার বসে। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরির বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এর আগে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, নাভারন ফজিলাতুনন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ মলি, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০