
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আমিনুল-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল ইসলাম ও তার ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামের বাসভবন চত্বরে ৬ শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রশিদ মুকুলের সঞ্চালনায় এবং কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান, শিক্ষক মোহাসিন, রতনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আজাদুর রহমান, দলিল লেখক আব্দুল খালেক, জহিরুদ্দীন, মতিয়ার রহমান প্রমুখ।
মন্তব্য করুন