বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, ফেয়ার গেম উপহার দিতে চাই: সিইসি

ডেস্ক রিপোর্ট: রাজনীতির মধ্যে ঢুকতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি।

রোববার (১৯ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি।

সিইসি বলেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন বিধি-বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা গত ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। এত দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত। ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে তারা সহায়তা করলো, যা আজ শুরু হলো। আশা করি সামনের জাতীয় নির্বাচনেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে।

ভোটার তালিকা হালনাগাদ ২০ জানুয়ারি শুরু হচ্ছে জানিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, আজ কয়েকশ ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিচ্ছে ইউএনডিপি। ভবিষ্যতে এগুলো আরও আসতেই থাকবে ইনশাআল্লাহ। পুরো ভোটার নিবন্ধন কার্যক্রমে তারা আশা করি সহায়তা দেবে।

সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচনে সহায়তার জন্য তাদের নিড অ্যাসেসমেন্ট টিম আসছে। ফলে তারা যে একটা সহায়তা দেবে সেটা আমরা বুঝতে পারছি। নির্বাচন প্রক্রিয়ায় অনেক কিছু লাগে। ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর করতে আমরা কাজ করছি। এজন্য হালনাগাদ কার্যক্রম করতে কাল (সোমবার) মাঠে নামছি। আশা করছি সন্দেহ দূর হবে।

তিনি বলেন, আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ। ৬৫ হাজার লোকবল কাজ করবে। আমরা হিউজ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। ভোটার নিয়ে সন্দেহ দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবো। আশা করি সবার সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!