বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীর পরকীয়া, দুই সন্তানকে নি‌য়ে স্ত্রীর কীটনাশক পান

সুলতান শাহাজান: সাতক্ষীরার কালীগঞ্জে পারিবারিক কলহে দুই সন্তান‌কে নি‌য়ে কীটনাশক পান ক‌রে‌ছেন রত্না খাতুন না‌মে এক গৃহবধূ। এতে মাহির আবরার (০৫) ও আরিয়ান আবরার (৬ মাস) না‌মে দুই শিশুর মৃত‌্যু হ‌লেও বেঁ‌চে আছেন রত্না খাতুন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

রত্নার প্রতিবেশী ফজর আলী জানান, স্বামীর পরকীয়ার জেরে কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আজিজ কারীর ছেলে মাহামুদুল হাসানের সঙ্গে তাঁর স্ত্রী রত্না খাতুনের (৩০) প্রায়ই ঝগড়া হতো। বারবার স্বামীকে বলার পরেও স্বামী ওই পথ থেকে ফিরে না আসায় বুধবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুপুরে রত্না তাঁর দুই সন্তানকে নি‌য়ে ঘ‌রে থাকা কীটনাশক পান ক‌রেন। এসময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচরণ করছে। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের মাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!