বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত: কয়রার সহকারী শিক্ষা অফিসার মিঠুকে দাকোপে বদলী

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠুর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম ও শিক্ষকদের হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দাকোপে বদলী করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও শিক্ষকদের হয়রানির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের আব্দুল করিম সানার ছেলে এম আইউব।

তার অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গত ৫ নভেম্বর তদন্ত সম্পন্ন করেন। তদন্তে ৯টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়।

কমিটির প্রতিবেদন অনুযায়ী জেলা শিক্ষা অফিসার মিঠুর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির জন্য সুপারিশ করেন। পরবর্তীতে শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠুকে খুলনা জেলার দাকোপ উপজেলায় বদলী করে।

তার বদলীর সংবাদ জানা-জানি হলে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু কয়রায় দ্বিতীয় বার যোগদান করার পর অপেশাদার আচরণ, শিক্ষকদের নানাভাবে হয়রানি, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০