বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

oplus_0

ডেস্ক রিপোর্ট: ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না’ এই স্লোগানে ফুলের ডালা আর গাদা-গোলাপের মালায় স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে উদযাপিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয় বিস্তারিত কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন, কালোব্যাজ ধারণ, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত।

এদিকে, স্মৃতির মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।

ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামেের পরিচালনায় এসব কর্মসূচিতে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলওয়ার হোসেন, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ব্যবসায়ী গৌর চন্দ্র ঘোষসহ স্কুলের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা মহান একুশের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০