বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। এসময় কোনো চোরা শিকারীকে আটক করা সম্ভব না হলেও একটি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বে খুলনার কয়রার ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে এই অভিযান পরিচালিত হয়।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোঃ আনোয়ার হেসেন জানান, নিয়মিত টহলকালে তারা দূর থেকে ১টি ডিঙ্গি নৌকা দেখতে পান। এসময় তাদের ধাওয়া করে কাছে পৌঁছাতেই নৌকা ফেলে লাফ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যেতে সক্ষম হয় চোরা শিকারীরা। পরে নৌকা তল্লাশী করে হরিণের মাংস ও হরিণ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০