admin
২২ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত আব্দুর রশিদ রোকনের (৪২) মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন জানিয়েছেন।

নিহত আব্দুর রশিদ রোকন (৪২) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন মন্ডল ট্রেডার্সে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানটি নারিশ ফিড লিমিটেড’এর ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, বুধবার আব্দুর রশিদ রোকন বাঁকিতে ফিড বিক্রির টাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল যোগে ফেরার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলাম এর বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের বাম হাতের বাহুতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এসময় তার ব্যাগে থাকা ৮ লাখ ৫৫ হাজার টাকা তারা নিয়ে পালিয়ে যায়।

পরে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বিকে (২১) আটক করে ৮ লাখ তিন হাজার টাকা উদ্ধার করা করে পুলিশ।

এ ব্যাপারে মন্ডল ট্রেডার্স এর মালিক রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় ওই দিনই একটি মামলা করেন বলে ওসি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705