বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অক্টোবরেই জাতীয় নির্বাচনের তফসিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি

অনলাইন ডেস্ক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব বলেন সিইসি।

জাতীয় নির্বাচনের ট্রেনে উঠেছেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই আমরা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে, জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

তিনি বলেন, আমাদের টাইমলাইন ডিসেম্বর; এটা মাথায় রেখেই কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান, কী ধরনের সহযোগিতা লাগবে, তারা জানতে চেয়েছেন।

সিইসি আরও বলেন, তারা জানতে এসেছিলেন পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন; আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি, জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১০

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১১

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১২

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৩

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১৪

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

১৫

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

১৬

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

১৭

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

১৮

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

১৯

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

২০
error: Content is protected !!