বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

ডেস্ক রিপোর্ট: আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

এ বছরের ফেব্রুয়ারীর পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে ১ মার্চ থেকে চুক্তির বাইরে থাকবেন মাহমুদউল্লাহ। দীর্ঘ সময় পর তালিকায় জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান।

চুক্তিতে মুশফিকুর রহিমকে রাখা হয়েছিল ‘এ’ ক্যাটাগরিতে। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন সেটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে সম্প্রতি তিনি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে থাকবেন মুশফিক।

সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তিনি। তার মাসিক বেতনের পরিমাণ ১০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। তাদের মাসিক বেতন ৮ লাখ টাকা।

অভিজ্ঞ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের বেতন মসিক ৬ লাখ টাকা।

সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা।

‘ডি’ ক্যাটারতিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন প্রতি মাসে ২ লাখ টাকা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০