বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ মার্চ ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগীসহ গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ লিটন হোসেন গাজী (৩০) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তর লিটনের দুই সহযোগী হলেন, শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আবির হাসান আশিক।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চায়না চাকু, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার হয়েছে। এছাড়াও তাঁর কাছে (লিটনের) পাওয়া ফোন চেক করে ৫ আগস্ট থানা লুট করে নিয়ে যাওয়া পুলিশের নাইন এমএম অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাঁর কাছে এই অস্ত্র রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, সেনাবাহিনী লিটনসহ তাঁর দুই সহযোগীকে শ্যামনগর থানা হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গ্রেফতারকৃত লিটন এর আগে শ্যামনগর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়। তাছাড়া তাঁর বিরুদ্ধে শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর থানায় হত্যা, মাদক ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও লিটনসহ তাঁর সহযোগীরা চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্তের নৈকাটি এলাকার চোরাকারবারী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১১

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১২

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৩

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৪

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৫

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

১৬

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

১৭

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

১৯

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

২০
error: Content is protected !!