বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হাতুড়ি পেটা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 148.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে মঞ্জুরুল শেখ (৩২) নামে এক যুবককে হাতুড়িপেটা করেছে সুজন নামে এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ঝিলিয়াঘাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত মঞ্জুরুল শেখ ৫নং কয়রা গ্রামের ইউনুছ আলী শেখের ছেলে।

জানা গেছে, মঞ্জরুল শেখ সকালে মোটরসাইকেল যোগে তার ছেলেকে নিয়ে ওএমএসের চাউল নিতে ঝিলিয়া বাজারে যান। সুজন শেখ সেখানে আগে থেকে ওত পেতে ছিল। মন্জুরুল মোটরসাইকেল হতে নামার আগেই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে সুজন। এতে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি জানার পর কয়রার যৌথ বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত মঞ্জুরুল শেখের পিতা ইউনুছ আলী শেখ জানান, একটি মামলার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে হাতুড়ি দিয়ে মারপিট করে আহত করা হয়েছে। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় ফেটে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১০

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১১

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১২

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৩

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৪

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৫

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৬

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৭

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৮

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৯

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

২০
error: Content is protected !!