বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান গাছের গায়ে পেরেক দিয়ে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করছেন। গাছে পেরেক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই মানসিকতা থেকে সরে আসতে হবে। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে।

বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে পাইকগাছা উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসব কথা বলেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হক, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পিআইও রাজিব বিশ্বাস, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার কোম্পানির কমান্ডার আবু হানিফ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, দ. সনাতনকাটি নবায়নের সভাপতি মামনুর সরদার, হড়িয়া সভাপতি মিজানুর রহমান, বাতিখালী সেক্রেটারি জামিনুর ইসলাম, হরিদাস কাটি হালিম সরদার, প্রশান্ত, পৌর আনসার কমান্ডার মো. ফয়সাল সরদার, রশীদসহ আনসার ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে আটকানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!