
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কয়রা সামাজিক বনবিভাগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন, গণ অধিকার পরিষদের মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থে গাছে লোহার পেরেক ঢুকিয়ে বিভিন্ন প্রচার চালায়। এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তাই গাছের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, এই কর্মসূচির মাধ্যমে আমরা গাছকে সুস্থ রাখতে পারব। এই কর্মসূচির আওতায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছে লাগানো পেরেক অপসারণ করা হবে।
মন্তব্য করুন