বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ২০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন।

পরে বন বিভাগের অনুমতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সিপিজি লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম দুপুরে তার একটি ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালেকের বাড়ির বাগানে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দিয়ে পাশের ঝোপে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৫৫ কেজি। হঠাৎ এ ধরনের বড় সাপ লোকালয়ে দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!