বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রইচপুরে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ তরুণদের, স্বস্তি ফিরবে শতাধিক পরিবারে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার রইচপুর এলাকায় সুপেয় পানির সংকট মোকাবেলায় গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সদস্যরা।

সেভ দ্য চিলড্রেন ও বেসরকারি সংস্থা উত্তরণ-এর সহায়তায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রকল্পের ‘ইয়ুথ ইনোভেশন’ এর আওতায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে এই গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে তারা।

শুক্রবার (১১ এপ্রিল) রইচপুর গোলপাতা মসজিদ সংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে কমিউনিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সহ-সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রইচপুর গোলপাতা জামে মসজিদ যুব কমিটির সভাপতি সোহাগ হোসেন, স্থানীয় নজরুল ইসলাম, আলিম সরদার, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাজেদুল ইসলাম, উত্তরণের তন্ময় সরকার, আব্দুল্লাহিল বাকী, জিএম চাতক, মো. আবু তাহের প্রমুখ।

সভায় যুব কমিটির সভাপতি সোহাগ হোসেন বলেন, খাবার পানি তো দূরের কথা, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যও এখন পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। পৌরসভার পানি সরবরাহ ব্যাহত হওয়ায় মানুষ বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা অনেক সময় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

সভায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা ভূগর্ভস্থ পানির উপর বিরূপ প্রভাব ফেলছে। তাই সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে স্থানীয় যুবকদের নেতৃত্বে নেয়া এই প্রকল্প একটি সময়োপযোগী ও জনমুখী উদ্যোগ। উদ্যোগটির মাধ্যমে এলাকার শতাধিক পরিবারে স্বস্তি ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!