বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তৃণমূলই বিএনপির মূল শক্তি: আবুল হোসেন আজাদ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: তৃণমূলই বিএনপির মূল শক্তি। ঐক্যের কোন বিকল্প নেই। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভালো হয়। বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। এজন্য বিএনপির ক্ষতি করার চেষ্টা চলছে। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

শনিবার (১২ এপ্রিল) ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে এখনো গণতন্ত্র আসেনি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের মুখে হাসি ফুটবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। দেশে গণতন্ত্র থাকবে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন মানুষের কাছে যান। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানেন। মানুষের মন জয় করুন।

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের শ্রীরামপুর বাজার, শিকারপুর বাজার, প্রতাপপুর বাজার, দেউলি বাজার, কুসুলদিয়া বাজার, চৌরাস্তা মোড় বাজার ও আটন্ডা বাজারে অনুষ্ঠিত পথসভায় তাঁর সঙ্গে ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, থানা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, থানা বিএনপি নেতা আলমগীর সিদ্দিক, ফারুক খান, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০