বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কু-পি-য়ে জ-খ-ম

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টায় উপজেলার রাজাপুর-গয়রা রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে কুপিয়ে জখম করা হয়।

আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে।

জানা গেছে, লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শুনতে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে গিয়েছিল। বাড়ি ফেরার পথে গয়ড়া গ্রামের শেষের মাথায় ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে তার আত্মচিৎকার শুনতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আহত লাল্টুকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ বা মামলা করতে থানায় আসেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তারে কোপানো হয়েছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সে তথ্য পেয়েছে পুলিশ। খুব দ্রুত আসামিদের আটক করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০