বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ, শিশুরা অংশ নিল চিত্রাংকনে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্ততি নেয়া হয়েছে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হবে। এরপর সকাল সোয়া ৭টায় পুরুষরা সাদা ফতুয়া, গ্রামীণ চেকের লুঙ্গি ও লাল গামছা এবং নারীরা লালশাড়ি ও বৈশাখী শাড়ি পরিহিত অবস্থায় আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন। আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হবে। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সুবিধাজনক সময়ে উৎসবমূখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী লোকজ মেলা আয়োজন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, ইতোমধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো এলাকাজুড়ে পুলিশের একাধিক টিম মাঠে নিয়োজিত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১১

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১২

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৩

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৪

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৫

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৭

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৮

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৯

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!