বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ, প্যান্ডেল, চেয়ার, ব্যানারসহ আনুষঙ্গিক জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নগরে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে প্রথম বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠান শুরু হয়েছিল ডিসি হিলে।

পরে উপচে পড়া ভিড়ের কারণে তা সিআরবিসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু যুবক স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের প্রাথমিক ধারণা দ্বন্দ্ব থেকে ডিসি হিলে ভাংচুরের ঘটনা ঘটেছে। ছয়জনকে আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, ডিসি হিলে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত উদযাপন পরিষদের একজন সদস্য বলেন, বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন ঘিরে মঞ্চ তৈরি করা হয়েছিল। পুরো ডিসি হিলে নানা সাজসজ্জা করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক প্রবেশ করে মঞ্চ থেকে শুরু করে সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এমন ঘটনায় আমরা উদ্বিগ্ন। এর প্রতিবাদে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০