বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও ওষুধ জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, বোরকা, নেশা জাতীয় সিনডেনাফিল ট্যাবলেট ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ও তলুইগাছা এবং ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির সদস্যরা নতুনপাড়া নামক স্থান থেকে ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, তলুইগাছা বিওপির সদস্যরা চারাবাড়ি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযানে কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও বোরকা, হিজলদী বিওপির সদস্যরা আমবাগান নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সুলতানপুর বিওপির সদস্যরা বর্মিতলা নামক স্থান থেকে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির সদস্যরা কাদপুর নামক স্থান থেকে ভারতীয় থ্রি পিস জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৯ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১০

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১২

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৩

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১৪

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৬

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৭

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৮

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৯

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

২০
error: Content is protected !!