বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ট্রাক ভর্তি ভারতীয় মালামাল জব্দ, আটক ১

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাকভর্তি উন্নত মানের শাড়ি, টিস্যু জর্জেট থানকাপড় ও চায়না ক্লে পাউডারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় আটক করা হয়েছে ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলুকে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান। এর আগে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে এসনব মালামালসহ হেলপারকে আটক করা হয়।

আটক ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলু (৩৫) সাতক্ষীরা শহরের মধুরমোল্লারডাঙ্গী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সুপার জানান, ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়ি ও থানকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে ভোমরা স্থলবন্দর থেকে কতিপয় ব্যবসায়ী কলারোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে ডিবির একটি টিম ট্রাকটি অনুসরণ করে তার পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটি ধাওয়া করে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানে গিয়ে গতিরোধ করা হয়। এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও এর হেলপার ডাবলুকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৭। জব্দকৃত ট্রাকটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ট্রাকটি তল্লাশি চালিয়ে ১ হাজার ১৫০ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৬০০ গজ টিস্যু জর্জেট থানকাপড়, ৪৫১ বস্তা ভারতীয় চায়না ক্লে পাউডার ও ৭১ বস্তা সাদা পাউডার ও সাগু দানার ন্যায় ভারতীয় কেমিক্যাল পদার্থ জব্দ করা হয়। জব্দকৃত মামালের বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে তিনি জানান।

পুলিশ সুপার বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে কোন প্রতিষ্ঠান মালগুলো এনেছে, তা নিয়ে অধিকতর তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!