ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বিজিবি।
রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পে ১৬ জন পুরুষ, ৬৬ জন মহিলা ও ৩৬ জন শিশুকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী গরীব, দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
মন্তব্য করুন