বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ এপ্রিল ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় কাপড় ও ওষুধ জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় কাপড় ও ওষুধ জব্দ করেছে বিজিবি।

রোববার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, ঘোনা, বৈকারী, কালিয়ানী ও ঝাউডাঙ্গা এবং ও কলারোয়া উপজলোর কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, এসময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া নামক স্থান হতে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল (নেশাজাতীয়) ট্যাবলেট, ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির সদস্যরা ঘোনা পোস্ট নামক স্থান হতে, কালিয়ানী বিওপির সদস্যরা খৈতলা নামক স্থান হতে ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর সদস্যরা চেকপোস্ট এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপির সদস্যরা কেড়াগাছি নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাদপুর নামক স্থান হতে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা ও ভাদিয়ালী নামক স্থান হতে ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করে আনার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!