বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ছাত্রদলের মানববন্ধনে আ’লীগ নেতা!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগে দ্য এডিটরস-এ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার মুন্সিগঞ্জের সরদার গ্যারেজে শ্যামনগর উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মানববন্ধনে এডিটরস এর বিরুদ্ধে আওয়ামী লীগকে জড়িয়ে বিষেদাগার করলেও খোদ আওয়ামী লীগে যোগদানকারী নেতাদের নিয়েই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন আ’লীগে যোগদানকারী নেতা আব্দুর রাজ্জাক। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের পদ থেকে ইস্তফা দিয়ে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আ’লীগে যোগদান করেন।

একই সাথে দখলে জড়িতরা নিজেদের সংশোধনের পথ না খুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মব’কে উস্কে দিতে দেখা গেছে। তারা ফেসবুকে প্রকাশ্যে সাংবাদিকদের মারপিটের হুমকি পর্যন্ত দিয়েছে।

ছাত্রদলের মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোস্তাফিজুল মিল্টন, আল আমিন হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও গত ২১ এপ্রিল জেলেখালী জলমহাল জবর দখল করে আব্দুল্লাহ আল কাইয়ুমের বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১০

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১১

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১২

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৩

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৫

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৬

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৭

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৮

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৯

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

২০
error: Content is protected !!