
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে সাতশ’ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৫ এপ্রিল) জেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে, এসময় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, হিজলদী সীমান্ত থেকে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ভোমরা সীমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা থেকে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস, কাকাডাঙ্গা সীমান্ত থেকে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানে ১ লাখ ১২ হাজার ৮শ টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি, মাদরা সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও হিজলদী থেকে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল আটক করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।
মন্তব্য করুন