
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ও অপসোনিন ফার্মার সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা. তাজ মাহার, অপসোনিন প্রোডাক্ট এক্সিকিউটিভ মোঃ সাইদুল আবরার, অপসোনিন ফার্মার আরএসএম মোঃ মাইনুদ্দীন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক তাজুল ইসলাম, বিজন কুমার সরকার, দীপক কুমার জোয়াদ্দার, দন্ত চিকিৎসক রবিউল ইসলাম প্রমুখ।
সেমিনার সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু।
মন্তব্য করুন