
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তৃতীয় প্রস্তুতি সভায় এই রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র ব্যানার্জী, ব্যবসায়ী আলিমুজ্জামান আলিম, শিক্ষক কনেক মন্ডল, ব্যবসায়ী আজিম হোসেন, লাভলু, ব্যবসায়ী শাহিনুজ্জামান লাল্টু, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারী রুহুল আমিন, সাংবাদিক আলতাফ হোসেন বাবু, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, প্রাক্তন ছাত্র ব্যবসায়ী কিবরিয়া হোসেন, মোজারুল ইসলাম, রুবেল হোসেন, ইব্রাহিম খলিল, জিএম শারাফাত হোসেন, জিএম বাহাউদ্দীন, মামুন উর রশিদ, সবুজ, হৃদয়, প্রাক্তন ছাত্রী ফারজানা ইয়াসমিন মিতা, মাছুরা খাতুন প্রমুখ।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীরা পরামর্শমূলক বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় জানানো হয়, আগামী ২৫ মে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হবে।
মন্তব্য করুন